
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। অগ্রিম টিকিট বিক্রি চলবে ৯ মার্চ পর্যন্ত। পাশাপাশি ঈদকে কেন্দ্র করে নিয়মিত আন্তঃনগর ট্রেনের সঙ্গে অতিরিক্ত ৫ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রার সব অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। কাউন্টার থেকে কোনো টিকিট বিক্রি করা হবে না। ফলে যাত্রীদের নির্ধারিত দিনে অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করে টিকিট সংগ্রহ করতে হবে।
৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত ধাপে ধাপে ঈদযাত্রার টিকিট বিক্রি করা হবে। নির্ধারিত সূচি অনুযায়ী—
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীচাপ বিবেচনায় সার্ভার সক্ষমতা বাড়ানো এবং টিকিট কালোবাজারি রোধে নজরদারি জোরদার করা হবে।
ঈদ শেষে ঢাকাসহ কর্মস্থলে ফেরার জন্য ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। এ টিকিট বিক্রি চলবে ১৮ মার্চ পর্যন্ত (সূচি অনুযায়ী ১৯ মার্চ পর্যন্ত নির্ধারিত তারিখের টিকিট বিক্রি করা হবে)।
ফিরতি টিকিট বিক্রির সূচি—
রেলওয়ে জানিয়েছে, ঈদ উপলক্ষে যাত্রীচাপ সামাল দিতে নিয়মিত ট্রেনের পাশাপাশি অতিরিক্ত ৫ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। এতে করে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহন সক্ষমতা বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে স্টেশন ও ট্রেনে নিরাপত্তা জোরদার, শৃঙ্খলা রক্ষা এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ছালেহ্ আহম্মেদ। মোবাইলঃ +8801642414393 মেইলঃ matrinewsbd@gmail.com
মাতৃ নিউজ সাইটি কপিরাইটের আন্ডারে