‎“সজীব, তোর মতো সাহসী ছাত্রনেতা আমাকে উপহার দিতে হবে” – রাষ্ট্রীয় অতিথি ভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়





‎ সাভার প্রতিনিধি

‎রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আমন্ত্রণে অনুষ্ঠিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সাবেক ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদস্য সচিব সজীব রায়হান।



‎অনুষ্ঠানে সজীব রায়হান প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তরিকভাবে হ্যান্ডশেক করেন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী দেশের অগ্রগতি, শান্তি ও জনগণের কল্যাণে দৃঢ় ও দূরদর্শী নেতৃত্ব দিচ্ছেন।


‎ তার ন্যায়পরায়ণতা ও সততা দেশের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করেছে। তিনি দেশের জন্য একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও শক্তিশালী ভবিষ্যৎ গড়তে নিরলসভাবে কাজ করছেন।



‎উক্ত অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের সময় সজীব রায়হান জানান, “তিনি আমাকে বললেন, ‘সজীব, তোর মতো সাহসী কিছু ছাত্রনেতা আমাকে অবশ্যই উপহার দিতে হবে।’ আমি বললাম, ‘যতদিন বেঁচে থাকব, জীবন দিয়ে হলেও দলকে আগলে রাখব।’ পরবর্তীতে অল্প সময়ের মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা হয়েছে।


‎ছাত্রদল নেতা সজীব রায়হান শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং দেশের সকল নাগরিককে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ আমাদের সংহতি, ভালোবাসা ও সহমর্মিতার প্রতীক। আমাদের উচিত একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা প্রদর্শন করা।



‎অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বও অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এছাড়াও সজীব রায়হান দেশের শান্তি ও উন্নয়নের পথে প্রধানমন্ত্রীর নেতৃত্বকে সহায়তা করার গুরুত্বে গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *