আশুলিয়া প্রতিনিধি: ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থনে আশুলিয়া থানা সাইবার দলের উদ্যোগে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা উপলক্ষে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলে এবং স্থানীয় জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে।
শুক্রবার বিকেলে জামগড়ার সিনসিন মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কাঁঠালতলা বাজার, হাকিম মার্কেট, মুন্সীপাড়া, গাজীরচট হাইস্কুল, ইউনিক বাসস্ট্যান্ড, খন্দকার মার্কেট ও রশিদ মার্কেট ঘুরে পুনরায় সিনসিনা মোড়ে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন আশুলিয়া থানা সাইবার দলের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন মুন্সি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ঢাকা জেলার সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফ। এছাড়াও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা সাইবার দলের সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুন গাজী, ক্রীড়া সম্পাদক মাহমুদুল, প্রচার সম্পাদক আলম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক কায়েস মুন্সি, সহ-সভাপতি মানিক মুন্সিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা সাইবার দলের নেতা সেলিম গাজী, ঢাকা জেলা সাইবার দলের নেতা সুমন আহমেদ খান, শহিদুল ইসলাম, ইলিয়াস মোল্লা, ফেরদৌস হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিছিল শেষে বক্তব্যে মোহাম্মদ আনোয়ার হোসেন মুন্সি বলেন, দেশের মানুষ পরিবর্তন ও গণতন্ত্র পুনরুদ্ধার চায়। পরিবর্তনের প্রতীক হিসেবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। কর্মসূচির শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।